শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

রাঙ্গামাটি জেলা পরিষদ বিলাইছড়িতে ২০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করলো ।
স্টাফ রিপোর্টার / ৪০২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
ছবিঃশাহ্ আলম

Views: 0

 (শাহ্ আলম, রাঙ্গামাটি জেলা ব্যুরো )

রাঙ্গামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলায় করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারা কর্মহীন দুঃস্থ মানুষদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ৩য় দফায় ৪টি ইউনিয়নে ২০ মেট্রিক টন খাদ্যশস্য ২ হাজার পরিবারের মাঝে বিতরন করলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (২২ জুন) সকালে বিলাইছড়ি উপজেলার ঘাটে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সম্মানিত সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী অসহায় জনসাধারণের হাতে খাদ্যশস্য তুলে দেন। বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, দেশের কর্মহীন অসহায় মানুষের পাশে সরকার করোনা প্রতিরোধমূলক সামগ্রী, খাদ্যদ্রব্য ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে।

যাতে করে দেশের প্রতিটি জনগণ সুরক্ষিত থাকে এবং কেহ যাতে দুবেলা না খেয়ে দিন পার না করে। তিনি বলেন, সবাই ঘরে থাকবেন এবং কোনো কাজ থাকলে ঘরে বসে করবেন। কিন্তু মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। যাতে করে ভাইরাসটি ছড়িয়ে পরতে না পারে।

তিনি বলেন, এই অবস্থার মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সেভাবেই সবাইকে চলতে হবে। এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,চাথোয়াই মারমা বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি রাসেল মারমা, চাথোয়াই মারমা,আব্দুল মান্নান সহ উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update