বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

মেরিন ড্রাইভ এলাকা থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক।
স্টাফ রিপোর্টার / ৪৭৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

Views: 1

বিশেষ প্রতিবেদন। 

র‌্যাব-১৫ এর সদস্যরা রামুর মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

সুত্র জানায়, ২১জুন সন্ধ্যা সোয়া ৬টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে রামু পেচাঁর দ্বীপ করাচি পাড়া মারমেইড মায়ের বাড়ির সামনে অভিযানে গেলে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে উখিয়া উপজেলার বালুখালী ২নং ক্যাম্পের ব্লক-জি-১৫ এর বাসিন্দা হারুন অর রশিদের পুত্র মোঃ রফিক (২৭) এবং বালুখালী-১ পিপি জুন, ক্যাম্প-ডি-১২ এর বাসিন্দা মৃত আব্দুল হাকিমের পুত্র মোঃ হাবিবুল্লাহ (৫৮) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ ধৃতদের রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update