বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

পাটগ্রামে বাল্যবিয়ে দিতে গিয়ে কনের বাবা-খালু কারাগারে
স্টাফ রিপোর্টার / ৪৪৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Views: 0

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম পৌর গার্লস স্কুলের ৮ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমান। সোমবার ভোরে পাটগ্রাম পৌরসভা’র ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ইউএনও মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে তাদের ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে-এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি একদল পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমানকে আটক করা হয়।

খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমানও বিয়ে বাড়িতে হাজির হন। পরে তাদের ইউএনও’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও খালুকে ৬ মাসে করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের সোমবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update