বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ইসলামপুরে এইচ আর খান স্মৃতি সংঘের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার / ৪৭১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Views: 0

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে এইচ আর খান স্মৃতি সংঘের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর শহরের মোশারফ গঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ২শত হত দরিদ্রদের মাঝে এই ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হত দরিদ্রদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুল নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদত হোসেন স্বাধীন,মজিবর রহমান শাহজাহান,সাধারণ সম্পাদক আঃ সালাম,শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,তথ্য সম্পাদক খোরশেদ আলম,দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক,মুক্তিযোদ্ধা বাছেদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,সাধারণ সম্পাদক অংকন কর্মকার।

এইচ আর খান স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিজনের স ালনায় এতে রাজনৈতিক নেতৃবৃন্দ,ওই সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জানাগেছে, পলবান্ধা ইউনিয়নের খানপাড়া গ্রামে এইচ আর খান স্মৃতি সংঘ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২১ সদস্য বিশিষ্ঠ সংগঠনটি ২০১৬সালে রেজিষ্ট্রেশন ভূক্ত হয়। মরহুম হবিবর রহমান খান (এইচআরখান) স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এর বাবা। তার স্মৃতিতেই এলাকার শিক্ষিত যুব সমাজ নিয়ে গঠিত সংগঠনটির বিনোদন,ক্রীড়া,সাহিত্য,সমাজের উন্নয়ন মূলক কাজ করাই এ সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update