বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার / ৩৮১ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

Views: 0

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলা পাথর্শী ও কুলকান্দি গ্রামের ক্ষতিগ্রস্থদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজনে মলমগঞ্জ কলেজ সংলগ্ন মাঠে ৭৫টি পরিবারকে জনপ্রতি ৩কেজি আটা ও এক প্যাকেট বিস্কুট দেওয়া হয়েছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update