Views: 2
প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণসামগ্রী কোনাবাড়ি থেকে উদ্ধার, অভিযোগের তীর এক ওয়ার্ড কাউন্সিল এর বিরুদ্ধে.. গাজীপুর মহানগর।
গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর টেলিফোন ভবনের ভিতরের একটি কক্ষে ত্রাণ ভর্তি অর্ধশতাধিক বস্তা পচে নষ্ট হচ্ছে । করোনাকার ভয়াবহ পরিস্থিতিতে হতদরীদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণসামগ্রী হতদরিদ্রদের মধ্যে বিতরণ করেননি গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর নাসির উদ্দিন।
স্থানীয়দের অভিযোগ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা এসব ত্রাণ সামগ্রী হতদরিদ্যদের পরিবর্তে নিজের আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করেছেন। অনেকের আইডি কার্ড জমা নিয়েও ত্রাণসামগ্রী বুঝিয়ে দেননি ।
অভিযুক্ত কাউন্সিলর নাসির মোল্লা জানান, তালিকাভুক্ত ৫২জন চাল না নেয়ার কারণে ঐ গুলো ওইখানে রাখা হয়েছে আত্মসাতের উদ্যেশ্যে নয় ।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, করোনাকালীন দেয়া ত্রাণেএতদিন মজুদ করে রাখা অন্যায়। কাগজপত্রসহ কাউন্সিলরকে ডাকা হয়েছে। অসঙ্গতি পেলে ব্যবস্থাগ্রহন করা হবে।