বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ধামইরহাটে ক্ষুধা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার / ৩৩৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১১ এপ্রিল, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ক্ষুধা ফাউন্ডেশন’ এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় কর্মহীন ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, আগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ উদ্দীন, সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, ক্ষুধা ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা জুনায়েদ হোসেন, সদস্য মারুফ আহমেদ, মিজানুর রহমান, পিয়াশ, নেহা আক্তার, ফাতেমা আক্তার, মাসুম, সাগর, মিনহাদ, ছাব্বির, আমিনুল ইসলাম প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা জুনায়েদ হোসেন জানান, রাজশাহীতে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি সংগঠনটি ছোট পরিসরে কার্যক্রম শুরু করা হয়। পরে বন্ধুদের সহযোগীতায় সেবামূলক কাজে অসহায়দের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। গত মাসে ১০২ জন অসহায়কে একবেলা খাবার বিতরণ করা হয়। এবার মহামরী করোনার সময়ে নিজ এলাকায় পবিত্র রমজান উপলক্ষে অসহায় কর্মহীন ৫০ পরিবারের মাঝে চাল দেড় কেজি, তেল ২৫০ গ্রাম, আলু ১কেজি, বুট ৫০০ গ্রাম, প্যাকেট সেমাই ২৫০গ্রাম, প্যাকেট দুধ ২৫০ গ্রাম এবং সবজি বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update