বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অসহায়দের ডিম বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সহায়
স্টাফ রিপোর্টার / ৩২১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Views: 0

 

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে ডিম বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সহায়। আজ রোববার সকালে জেলা শহরের মুন্সিপাড়া ও হঠাৎবস্তি মহল্লার পরিবারগুলোর মাঝে ডিম বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক পরিবারকে দু হালা করে ডিম তুলে দেন তারা। করোনায় এমন উদ্যোগকে স্বাগত জানায় স্থানীয়রা।

এ সময় চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম শরীফ, মোঃ ফারুখ হোসেন জুলু, মোঃ সামিমুল ইসলাম, সাস্কৃতিক ব্যাক্তিত্ব মাহাবুব রায়হান, সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারন সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অন্যান্য সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় আগামীতেও এ সংগঠন অসহায় মানুষের পাশে থেকে কাজ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update