বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে র‌্যাব কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।
স্টাফ রিপোর্টার / ৩৬২ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

Views: 0

নিউজ ডেক্সঃ

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দূর্যোগ মুহূর্তে র‌্যাব সবসময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাড়িয়েছে।

২। করোনা (কোভিড-১৯) মহামারির কারণে অসহায় ও দুস্থ মানুষের খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে পড়ায় র‌্যাব সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে এসে দাড়িয়েছে। চলমান করোনা মহামারীতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ক্ষতিগ্রস্ত দুগ্ধ ও পোল্ট্রি খামারীদের পাশে দাড়িয়েছে। দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে এবং দেশের যেকোন আপদকালীন মুহূর্তে র‌্যাব ফোর্সেস সর্বদা মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদান করে আসছে।

৩। পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে র‌্যাব-১ কর্তৃক অদ্য ০৫ মে ২০২১ তারিখ রাজধানীর উত্তরা ৪নং সেক্টর এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। মহাপরিচালক র‌্যাব ফোর্সেস জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় র‌্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‌্যাব-১ এবং র‌্যাব সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update