বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ঝালকাঠিতে সিটি ক্লাবের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা
স্টাফ রিপোর্টার / ৩৫৫ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৭ মে, ২০২১

Views: 0

প্রদান রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী সিটি ক্লাবের উদ্যোগে করোনার কারনে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১১টায় ক্লাব চত্ত্বরে মাইনুল হক বাপ্পীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুস সালাম চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সরদার মো. শাহ আলম। উক্ত আলোচনা সভা শেষে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে প্রত্যেককে ৮কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ২কেজি আলু, ১টি ডেটল সাবানসহ মানবিক সহায়তার শতাধিক প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ক্লাবের প্রধান উপদেষ্টা ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আক্কাস সিকদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update