বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নওগাঁয় অসহায়, দুস্থ ও বিধবাদের ঘরে ঈদ উপহার দিল বৈকুন্ঠ ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার / ৩২৯ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৯ মে, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অসহায় দুস্থ্য ও বিধবাদের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌছে দিল বৈকুন্ঠ ফাউন্ডেশন ও নওগাঁ সাহিত্য পরিষদ।

শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া মহল্লা ও বদলগাছী উপজেলার পাতকোলা, তিলাবদুলী, কাশিয়ারা তেতুলিয়া ও পুখুরিয়া গ্রামের প্রায় ৫০টি অসহায়, দুস্থ্য ও বিধবাদের ঘরে ঘরে এ ঈদ সামগ্রী পৌছে দেয় “বৈকুন্ঠ ফাউন্ডেশন এর প্রধান ফাউন্ডার ও নওগাঁ সহিত্য পরিষদ,র আহবায়ক তরুন কথাসাহিত্যক আশরাফুল নয়ন।

এসময় উপস্থিত ছিলেন,স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক আরাফাত হোসেন হিমেল, স্থানীয় যুবক হাসান আলী, খালেকুজ্জামান লিটন সহ আরও অন্যান্যরা।

ঈদ উপহার হিসেবে এসময় সুগন্ধী চাল,তেল, চিনি, লাচ্চা, সেমাই ও গুড়োদুধসহ কয়েক রকমের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এবিষয়ে “বৈকুন্ঠ ফাউন্ডেশন এর প্রধান ফাউন্ডার ও নওগাঁ সহিত্য পরিষদ,র আহবায়ক তরুন কথাসাহিত্যক আশরাফুল নয়ন বলেন, গত ২০২০ সালে যখন করোনা মহামারিতে সবাই যখন কর্মহীন হয়েছিল। ঠিক সেই সময়ে আমার ব্যবসার লভাংশের কিছু লাভের অংশ দিয়ে এই ফাউন্ডেশ গঠন করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও দুস্থ,অসহায় ও বিধবা নারীদের বাড়ি বাড়ি গিয়ে সাধ্য অনুযায়ী উপহার হিসেবে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি।

তিনি আরোও বলেন, আমরা যে যার পর্যায় থেকে নিজেদের সাধ্যমত একটু যদি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তবে তাদের মুখে ফুটে উঠবে প্রশান্তির হাঁসি।

উল্লেখ্য, ২০২০ ইং সালের এপ্রিল মাসে ফাউন্ডার আশরাফুল নয়নের ব্যবসার লভ্যাংশের ১ শতাংশ টাকা দিয়ে “বৈকুন্ঠ ফাউন্ডেশন” গঠিত হয় এবং করোনাকলীন কর্মহীন মানুষদের ত্রান সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে এই ফাউন্ডেশনটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update