বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

নওগাঁয় ক্যান্সার প্যারালাইজড রোগিদের সরকারী সহায়তায় চেক বিতরন
স্টাফ রিপোর্টার / ৩০৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১০ মে, ২০২১

Views: 0

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় কয়েকটি রোগের চিকিৎসার জন্য ৬৬ জন রোগীকে সরকারী সহায়তার ৩৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।

সামজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, ষ্ট্রোকে প্যারালাইজড, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসামিয়া এবং জন্মগত হৃদরোগিদের মধ্যে সরকারী সহায়তায় এস চেক প্রদান করা হয়।

রোববার দুপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন এর সভপতিত্বে আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রিফকুল ইসলাম রফিক, সমাজসেবা অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক নূর মোহাম্মেদ। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লঅবের সদস্যবৃন্দ এবং উপকারভোগীবৃন্দ।

অনুষ্ঠানে ৩৫ জন ক্যান্সার, ১৭ জন ষ্ট্্েরাকে প্যারালাইজড, ৮ জন কিডনী, ১ জন লিবার সিরোসিস, ২ জন জন্মগত হৃদরোগী এবং ৩ জন থ্যালাসামিয়া রোগির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৩ লাখ টাকার চেক বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update