বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের মানবিকতা
স্টাফ রিপোর্টার / ৩৪৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

Views: 0

গাজী রবিউল আলম,কুমিল্লা :

কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের ঈদ উপহার সামগ্রী তিতাস উপজেলার বিভিন্ন স্থানে পৌছে দিলেন তিতাস থানা পুলিশ।

তিতাস থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে প্রান্তিক পর্যায়ে পৌছে দিয়েছেন এই ঈদ সামগ্রী।

মাছিমপুর বাজার, আসমানিয়া বাজার, বাতাকান্দি বাজার, গাজীপুর বাজার, কড়িকান্দি বাজারসহ বিভিন্ন স্থানে রিকশা চালক, সিএনজি চালক ও রাস্তার পাশে বসে থাকা প্রতিবন্ধীদের হাত হাতে পৌঁছে দেন এই সামগ্রী।

পুলিশের কাছ থেকে উপহার পেয়ে খুশিতে আত্মহারা রোড লেভেলের এই সমস্ত মানুষগুলো। এ সময় আরও ছিলেন তিতাস থানার সেকেন্ড অফিসার এসআই মধুসূদন সরকারসহ আরও অনেকে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, পুলিশ জনগণের বন্ধু। কর্তব্য পালন শেষে পুলিশও মানুষ। মানবিক কাজ পুলিশও করছে প্রতিনিয়ত, যা হয়ত অনেকের চোখে পড়ে না। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই মর্মে আমরা এগিয়ে যাব মানবতার কল্যাণে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update