স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাস্থ কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে ‘পাঁচ লাখ টাকার বিনিময়ে আয়া’ নিয়োগের পায়তারা চলছে।
সম্প্রতি নৈশ প্রহরী ও আয়া নিয়োগকে কেন্দ্র করে ঘুষ লেনদেন ও নানা অনিয়মের অভিযোগ উঠে এসছে কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে।
অয়া পদ প্রর্থী স্থানীয় দুলাল মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘আমি একজন প্রার্থী হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক অন্য প্রার্থীর কাছ থেকে ঘুষ খেয়ে আমি সহ আরও প্রার্থীকে স্বাক্ষাৎকার পত্র না দিয়ে গোপনে ঘুষ প্রদানকারীকে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে।
চাকরি প্রার্থী কুলসুমের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়ে ম্যানেজিং কমিটি কর্তৃক তাকে নিয়োগ দেয়া হচ্ছে বলে স্বীকার করেছেন তার স্বামী সুমন (ভিডিও রেকর্ড রয়েছে)।
সুমন জানান, ‘কমিটির সদস্য মহসিনের মাধ্যমে আমরা ধার-কর্জ করে পাঁচ লক্ষ টাকা অলরেডি দিয়ে দিয়েছি; প্রধান শিক্ষকের সাথে ফোনে কথা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্রে কি কি আসবে তিনি আমাকে তা জানিয়ে দিয়েছেন।’
অনিয়মের বিষয়ে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ সালাম বলেন, ‘আমরা পড়েছি বিপদে, আপনারা চাইলে শিক্ষা বোর্ডে অভিযোগ দিতে পারেন, বোর্ড চাইলে অভিযোগ আমলে নিয়ে নিয়োগের সকল কার্যক্রম স্থগিত করে দিতে পারবেন।’