শরীয়তপুর জেলা প্রশাসক এর উদ্যোগে, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই এর সাহায্যে “ত্রান যাবেবাড়ি“এর আওতায় শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শরীয়তপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায়দেরবাড়িতে।
গত ২৪/০৪/২০২১ ইং তারিখ হতে ত্রান পৌছানো কাজ চলমান রয়েছে ।দেশের এই কোভিট -১৯ ভাইরাস এর ক্রান্তিলগ্নে জরুরি প্রয়োজনে মানুষের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছানোর কাজ করছেন শরীয়তপুর জেলার রোভার স্কাউট এরঅন্যতম রোভার স্কাউট গ্রুপ শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট এর সদস্যরা।
৩৩৩এ কলের মাধ্যমে অসহায় জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অবদান রাখার জন্য শরীয়তপুর সরকরি কলেজ রোভার স্কাউট গ্রুপসহ জনাবঃ মোঃএমরান সরদার ইউনিট লিডার শরীয়তপুর সরকারি কলেজ রোভর স্কাউট ও মোঃ সজীব খান সিনিয়ার রোভার মেট শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট এর হাতে কৃতজ্ঞতা স্মারক এবং শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর ১৬ জন রোভার স্কাউট সদস্যদের মাঝে সার্টিফিকেট তুলে দিলেন শরয়তপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও শরীয়তপুর সদর উপজেলার স্কাউট এর সভাপতি মনদীপ ঘরাই
মোট ১০০দিনে ১০০০ হাজার পরিবার বাড়ি গিয়ে শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সদস্যরা খদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। গত ২৪ এপ্রিল থেকে খাদ্য সহায়তা পৌঁছানোর কাজ চলমান রয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসেম তফাদার চেয়ারম্যান শরীয়তপুর সদর উপজেলা পরিষদ।শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সদস্যরা