তুরাগে ছু রি কা ঘা তে আ হ ত ৪ থানায় মা ম লা গ্রে প্তা র ১
স্টাফ রিপোর্টার
/ ২১৮১
বার দেখা হয়েছে
আপডেট
রবিবার, ২৪ মার্চ, ২০২৪
শেয়ার
Views: 170
রাজধানীর তুরাগে ধউর এলাকায় গত শুক্রবার রাতে আবুল কালামের ছেলে হাসান মিয়া(২১) কে ধারালো খুড় দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করা হয় এসময় আরও তিন জন আহত হয়েছে । এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে তুরাগ থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে তুরাগ থানা কৃষক লীগের কার্যকারী সদস্য মোঃ হাসান মিয়ার সাথে ধউর এলাকার তাজুল ইসলামের ছেলে দানিয়ালের বিরোধ চলে আসছিল ।
এরই জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে কৃষক লীগ নেতা হাসান মিয়াকে ধউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একা পেয়ে, দানিয়াল ২০/২২ জন কিশোর গাং সদস্যদের সাথে নিয়ে অতর্কিত হামলা করে হাসানের উপর। এসময় হাসান মিয়াকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেয় । এক পর্যায় হাসান কে হত্যার উদ্দেশ্যে দানিয়াল খুর দিয়ে গলায় পোঁচ মারে । এতে হাসানের গলার তিনটি রগ কেটে যায় ।
এসময় হাসান মিয়াকে বাঁচাতে পথচারীরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে পালিয়ে যান কিশোর গাং গ্রুপের সদস্যরা । এতে পথচারী রায়হান, মনির ও লাদেন নামে ৩ জন মারাত্মক আহত হন । পরে অন্যান্য পথচারীরা তাদের উদ্ধার করে হাসান মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান ।
উপরোক্ত ঘটনায় কৃষক লীগ নেতা হাসান মিয়ার বাবা আবুল কালাম বাদী হয়ে কিশোর গাং গ্রুপের নেতা দানিয়ালসহ ১০ জনের নাম উল্লেখ্য করে ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে ডিএমপির তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন । যার মামলা নং- ৩৪, তাং- ২৩/০৩/২০২৪ইং । জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান তিনি ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার বলেন, উপরোক্ত হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে । মামলা হওয়ার পর আমরা তৎক্ষণাৎ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।