আতিকুর রহমান, নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি
/ ১৬১
বার দেখা হয়েছে
আপডেট
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
শেয়ার
Views: 3
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কৃষকরা এখন পুরো পুরি ব্যস্ত সময় পার করছে তাদের বোরোধান কাটা এবং মারাইয়ের মহা উৎসবে। মাঠ ভরা সুনালী ধানের শীষ এখন কৃষকদের মুখে হাসি। এবারে বোরোধানে বাম্পার ফলন হয়েছে, ফলে অনাবৃষ্টিতে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য দ্রুত ধান ঘরে তোলার সব চেষ্টাই করছে তারা।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মিনাবাজারে সরজমিনে দেখা যায়,কৃষকরা ক্ষেত থেকে ধান কাটে কাঁধে বাড়ি নিয়ে যাচ্ছে কেউ কেউ আবার ক্ষেতেই মারাই করছে।গ্রাম অঞ্চল গুলোতে গরু দিয়ে ধান মারাইয়ের সেই চিরা চরিত্র চিত্র এখন আর চোখে পড়ে না।
ধান মারাইয়ের সেই জায়গা দখল করেছে সেলো ইন্জল চালিত মারাই মেশিন। এতে অবশ্য কৃষকের পরিশ্রম ও খরচ দুটিই কমছে।ধান কেটে খবর দিলেই ধান মারাই মেশিন কৃষকের বাড়িতে চলে যাচ্ছে। মিনাবাজার এলাকার ধান মারাই মেশিনের মালিক জানায়, খুব অল্প সময়ে ধান মারাই হচ্ছে। আর খুব কম খরচে, আর এর জন্য টাকা নিচ্ছি বিঘা প্রতি নয়শতো টাকা করে ।
আর কৃষকরা বলছে শ্রমিক সংকট সহ মজুরি বেশি হওয়ায় এলাকার কৃষকরা মারাই মেশিনের দিকেই ছুটছে।