শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
তৌফক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Views: 3

নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১লা জুন ২০২৪ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁর সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নওগাঁর সিভিল সার্জন ডাক্তার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

কর্মশালায় সিভিল সার্জন জানান, আগামী ১লা জুন ২০২৪ নওগাঁ জেলার ১১ টি উপজেলা ও একটি পৌরসভার ১১ টি স্থায়ী ও ২৪৪৯টি অস্থায়ী কেন্দ্রে মোট ৩৪৬৮৩৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১২ মাস বয়সী ৩৩৫৬১ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩১৩২৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update