ঘূর্ণিঝড়ে রিমালের প্রভাবে ঢাকায় সারদিন দমকা হওয়ার সাথে হালকা ও ভারী বর্ষণ হয়েছে।
গত কয়েকদিন ধরে জনমনে আতঙ্ক বিরাজ করছিল, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে? সেই ধারনা সত্যি করে উপকূলীয় অঞ্চল গুলোকে আবহাওয়া অধিদপ্তর থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
সেই সাথে ঢাকা সহ উপকূল থেকে দূরবর্তী জেলাগুলোকেও সতর্ক থাকার জন্য বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। ২৭মে ভোর থেকেই ঘূর্ণিঝড় রিমালর প্রভাবে ঢাকায় বৃষ্টি নামতে শুরু করে এবং নিরিচ্ছিন্নভাবে সারাদিন বৃষ্টি নামতে থাকে। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রভাবটা যেন একটু বেশিই পড়েছে। প্রায় সব অঞ্চলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সারাদিন।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।