শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

পালংখালীর কৃতি সন্তান সাঈদ মোহাম্মদ ইমরান চীন থেকে এমবিবিএস অর্জন করায় এলাকাবাসীর সংবর্ধনা
নুরুল বশর কক্সবাজার জেলা প্রতিনিধি / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

Views: 0

উখিয়া উপজেলার পালংখালী এলাকার ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক,ডাক্তার,মাওলানা কবির আহমেদ এর পুত্র সন্তান,তাজমান হাসপাতালের ডিরেক্টর সৈয়দ মোঃ ইমরান চীন থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করায় এলাকাবাসী ও তাজমান পরিবারকে উৎসর্গ করলেন৷
আজ ৮ জুলাই বিকালে চীন থেকে এমবিবিএস ডিগ্রী পাস করে দেশে ফেরার পর স্থানীয় জনসাধারন ও ঔষধ কোম্পানির এমআর দের দেওয়া সংবর্ধনা ও শোডাউন শেষে সাংবাদিকদের এমন কথা জানান সৈয়দ মোঃ ইমরান।

এই সময় তিনি মহান রাব্বুল আলামিনের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৈয়দ মোঃ ইমরান চীনের বিখ্যাত JINGGANGSHAN MEDICAL UNIVERSITY মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডাক্তারী পাস করায় সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান স্থানীয়রা।

স্থানীয়রা এমন আয়োজন করায় তাজমান পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাজমান পরিবার।

এইসময় ইমরানের, বড় ভাই আবুল আলা নোমান বলেন আমার স্নেহের ছোট ভাই চীনের বিখ্যাত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে আমার পরিবারকে আনন্দিত ও উৎসাহিত করেছেন।

উল্লেখ্য সৈয়দ মোঃ ইমরান চীনের বিখ্যাত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে আজ দেশে ফিরেন। তাকে স্বাগত জানিয়ে শত শত স্থানীয় ও ঔষধ কোম্পানির ফারিয়ার সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ও স্হানীয় ইউপি সদস্য সহ মোটর বাইক শোভাযাত্রা ও ফুল দিয়ে সংবর্ধিত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update