শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

জলঢাকায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ
মশিয়ার রহমান, , নীলফামারী প্রতিনিধিঃ / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১০ জুলাই, ২০২৪

Views: 0

বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর  জলঢাকা  উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এক দিন ব্যাপী(৯জুলাই সোমবার )পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জলঢাকা  উপজেলার নির্বাহী কর্মকর্তা জি,আর সারোয়ার।

(সোমবার (৯জুলাই)সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে  জেলার পাট উন্নয়ন কর্মকর্তা  এ,টি,এম তাইবুর রহমান এর সঞ্চালনায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় চাষীদের পাট চাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে,প্রশিক্ষণের গুরুত্ব,পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন,সহকারী পরিচালক সোলায়মান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহম্মেদ, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম সরকার  প্রমূখ।এসময় বক্তারা বলেন,সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

সে জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।১ম দিন উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ,জাগ ও আঁশ ছড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update