শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

মান্দায় কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,
নওগাঁ প্রতিনিধিঃ- মোঃ-হাবিবুর রহমান / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

Views: 0

নওগাঁর মান্দা ভারশোঁ ইউনিয়নের কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ অক্টোবর) বিকাল ৪ টার সময়  উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সোহরাব হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা কৃষক দলের আহবায়ক এমদাদুল হক সুলতান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য ফজলুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার ঘোষ, যুগ্ন আহ্বায়ক শাহীনুর রহমান, যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ন আহ্বায়ক আঃ রাজ্জাক। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক রনি ইসলাম সহ অনেকে। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ভোটের মাধ্যমে সোহরাব হোসেনকে সভাপতি ও মোঃ ফজের আলীকে সাধারণ সম্পাদক এবং মোঃ- জালাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করে ৫১ বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update