শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৮৩০ জন কৃষকের মাঝে বীনামুল্যের সার ও বীজ বিতরণ
জিয়াউর রহমান জিয়া মহেশপুর . ঝিনাইদহ / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

Views: 1

ঝিনাইদহের মহেশপুরে কৃষি অধিদপ্তরের সহযোগীতায় এলাকার কৃষকদের মাঝে ২০২৪ – ২০২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম,ভুট্রা,সরিষা সূর্যমুখী,চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মসুর ও খেসারীর আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৮৩০ জন কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের দেওয়া বীনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন সুলতানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবানয় কর্মকর্তা মফিজুর রহমান, মহেশপুর প্রেসক্লাব সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।
পরে মহেশপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩৮৩০ জন কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামুল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update