বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে স্বামীকে হ‘ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন সাজা’প্রাপ্ত আ’সা’মি স্ত্রী টুলটুলি ও তার প্রেমিক রেজাউল ইসলাম গ্রে’ফ’তা’র
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

Views: 1

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া এলাকার পরকীয়া প্রেমের জেরে নৃশংসভাবে গলাকেটে স্বামীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্ত্রী টুলটুলি ও তার পরকীয়া প্রেমিক রেজাউল ইসলাম কে গ্রেফতার করেছে র‌্যাব ১২,
 সিরাজগঞ্জ র‌্যাব-১২ লেঃ কমান্ডার বিএন কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানায় গত ২১,২২ তারিখে রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি চৌকস আভিযানিক দল “ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায়” ও “সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন পাঠানপাড়া এলাকায়” পৃথক দু’টি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত আমিরুল ইসলাম দুদু’কে গলা কেটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউলকে সাভার এলাকা থেকে এবং টুলটুলিকে শাহজাদপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি,
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update