বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাস্তায় সড়ক দু’র্ঘ’ট’না’য় শিক্ষার্থী ববি নি’হ’ত।
জামাল কাড়াল বরিশাল ব্যুরো। / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

Views: 0

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা সড়কের মোড়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মাইশা ফৌজিয়া মিম নামে এক শিক্ষার্থী (ববি) নিহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।জানা যায়, নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী বাসটি ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাইশাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে মিমের নিহত ঘটনায় (ববি) শিক্ষার্থীরা নারাযনগঞ্জ ট্রাভেলর্স নামে এক বাসে আগুন লাগিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করে মিমের হত্যার বিচারের দাবী জানাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update