শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

হিলিতে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
নুরুজ্জামান হোসেন হিলি দিনাজপুর / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

Views: 1

হাকিমপুর  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  উপজেলা পরিষদের কৃষি  প্রক্ষিন রুমে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
১১ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায়   উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের    সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাউর  রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম,  হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি   জাহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার  মোঃ গোলাম রব্বানী প্রমুখ।এছাড়া বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা  উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ১হাজার ৮শত জন কৃষককে  সরিষা  ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রত্যেক  কৃষকের  প্রতি বিঘা জমির জন্য সরিষার ১ কেজি  সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার  অমিত রায় বলেন, কৃষি সমৃদ্ধি জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কৃষকদের সহায়তা সহ বিভিন্নভাবে সহযোগিতা করছে।

এ সময় কৃষি অফিসার আরজেনা  বলেন, গত দুই বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। যারা সরিষা পাবেন তারা এর সঠিক প্রয়োগ করবেন। সরিষা পরিপক্ব হওয়া থেকে তেল সংগ্রহ পর্যন্ত কৃষি অফিস সহায়তা করে যাবে। এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাঠ পর্যায়ে প্রতিটি কৃষককে ঘরে ঘরে গিয়ে সহযোগিতা করার নির্দেশনা দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update