বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

বগুড়ার ধুনটে বিয়ের কথা বলে বাড়িতে এনে লাপাত্তা শিক্ষক, অনশনে ছাত্রী
মোঃ নাজমুল হাসান নাজির  / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Views: 0

 বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে স্কুল শিক্ষক নাছিম সেখের (২৬) বাড়িতে অবস্থান নিয়েছেন তার প্রেমিকা নাছিমা খাতুন (২২) নামের এক কলেজ ছাত্রী। বিয়ের কথা বলে নাছিমাকে ডেকে এনে নাছিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। নাছিম সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সরেজমিন দেখা যায়, নাছিমা খাতুন প্রেমিক নাছিম শেখের বাড়িতে অবস্থান নিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় নাছিমা খাতুন তার প্রেমিক নাছিম সেখের বাড়িতে আসেন। নাছিম তাকে ডেকে এনে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় নাছিমা এ সিন্ধান্ত নিয়েছেন।
নাছিমা খাতুন সিরাজগঞ্জের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাছিমা খাতুনকে বৃহস্পতিবার বাড়িতে ডেকে এনে নাছিম সেখ নিরুদ্দেশ হন।এ বিষয়ে নাছিমা খাতুন জানান, দুই বছর ধরে তাদের টমধ্যে প্রেমের সম্পর্ক। নাছিম তার সঙ্গে একাধিকবার সময় কাটিয়েছেন। এরপর থেকেই নাছিমকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছেন নাছিম। নাছিম বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update