বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেটের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
মাগুরা জেলা প্রতিনিধি।।  / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Views: 0

মাগুরার শ্রীপুরের খামারপাড়াস্থ শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার প্রকাশ করা হয়েছে।২২ ডিসেম্বর সকালে শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়৷ এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন ঢাকা,বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে অর্থ,সনদপত্র প্রদান এবং খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত ৮৭ ফাউন্ডেশনের বিশেষ ব্যক্তি কর্তৃক ২০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়।শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শিকদার মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান,ফেয়ার ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার মহাসচিব মো. শামীম রেজা,উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন মহসচিব ও শ্রীপুর সেন্টাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শিশির শিকদার,শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার,শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সর্দার গোলাম মোস্তফা,শ্যামা প্রসাদ অধিকারী প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update