শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিপনন করায় মদিনা রেস্টুরেন্টে জরিমানা
নাজমুল হাসান নাজির  / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

Views: 1

বগুড়ার ধুনটে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে মদিনা রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে। বিকেলে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌ক্সিকি‌উটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।জানা যায়, উপজেলা প্রশাসনের ধারাবাহিক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে পৌরসভাস্থ ধুনট বাজারে মঙ্গলবার বিকালে মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিপনন করার অপরাধে মদিনা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update