বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

মাগুরায় পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বর্ষপূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও গ্র্যান্ড অ্যালামনাই অনুষ্ঠিত 
বিশ্বজিৎ সিংহ রায়,, মাগুরা জেলা প্রতিনিধি / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_0

Views: 0

মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বর্ষপূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী,গ্র্যান্ড অ্যালামনাই ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।৪দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় দিন ১ফেব্রুয়ারি বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম নয়ন।পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ এর সভাপতিত্বে,অন্যান্য অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম আজম সাবু,শালিখা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মুন্সী আনিচুর রহমান মিল্টন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম ইউনুচ আলী প্রমূখ।

ওই দিন প্রধান অতিথি ও অতিথিদেরকে পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক জহুরুল হক,পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আহাদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,উপজেলা যুবদলের সদস্য সচিব,শরীফুজ্জামান শরীফ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব,রজব আলী,হীরক জয়ন্তী ও গ্র্যান্ড অ্যালামনাই উদযাপন কমিটির আহবায়ক অর্ণব সুমন শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,এলাকাবাসী,নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত শনিবার রাতে জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update