বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

মহেশপুরে বৃদ্ধা নারীকে পি’টি’য়ে হাত-পা ভেঙ্গে দেওয়া হলো
জিয়াউর রহমান জিয়া মহেশপুর , ঝিনাইদহ / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

Views: 1

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ার নুরবানু বিবিকে(৬৮) পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রোববার রাতে মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ায়। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় নুরবানু বিবিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত নুরবানু বিবির ছেলে নজরুল ইসলাম মিঠু জানায়, মোবাইলে গেম খেলা কে কেন্দ্র করে নজরুল ইসলাম মিঠুর ছেলে মহাশিনকে একাধিকবার ফোনে জীবননাশের হুমকি দেয়। পরে বিষয়টি মহাশিন তার পরিবারকে জানালে মহাশিনের পিতা নজরুল ইসলাম মিঠু ও তার মা নুরবানু বিবি আব্দুল্লার বাড়ীতে হুমকির বিষয়টি জানতে গেলে নজরুল ইসলাম মিঠু, তার বৃদ্ধ মা নুরবানু বিবি ও নজরুল ইসলাম মিঠুর ছেলে মহাশিসকে পিটিয়ে আহত করে।এর মধ্যে হাত-পা ভাঙ্গা অবস্থায় নুরবানু বিবিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত নুরবানু বিবির ছেলে নজরুল ইসলাম মিঠু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update