বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্যাংকলড়ি ও সিএনজির সংঘর্ষে ২ নি’হ’ত, আ’হ’ত ৪ 
মাহবুবুল আলম রুবেল,উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

Views: 0

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজে ট্যাংকলড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা-পাবনা মহাসড়কের পূর্বদেলুয়া ব্রিজের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম এবং উল্লাপাড়ার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানিয়েছেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ওই সময় অপরদিক থেকে আসা একটি ট্যাংকলড়ি পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে দু’টি বাহন মুখোমুখি সংঘর্ষ করে। এতে সিএনজির চালকসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এদিকে, ঘাতক ট্যাংকলড়িটি আটক করা হলেও চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া চালক ও সহকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update