বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

লামা-চকরিয়া সড়কে পর্যটক বাহী অদক্ষ চালকের কারণে বেড়েই চলছে দুর্ঘটনা,যেন দেখার কেউ নাই
জাহিদ হাসান,লামা(বান্দরবান) প্রতিনিধি।। / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

Views: 0

বান্দরবানের লামা উপজেলায় মিরিঞ্জা এলাকায় পর্যটকদের ঈদ পরবর্তীকালীন সময় বেড়েছে ভিড় । বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষ লামা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন যানবাহন যোগে আগমন করে এই উপজেলায়।পর্যটন বাহী বাস – মাইক্রো -টুরিস্ট জিপ -সিএনজি -মোটর বাইক মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোতে আসে। এ সকল যানবাহনে অধিকাংশ ড্রাইভারের নাই ড্রাইভিং লাইসেন্স,নাই কোন কাগজপত্র। ড্রাইভারদের অদক্ষতা,পাহাড়ি অঞ্চলে গাড়ি না চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে লাগামহীন ভাবে বেড়েই চলছে দুর্ঘটনা। লামা চকরিয়া সড়কে বেপরোয়াভাবে পর্যটক বাহী গাড়ি চলার কারণে বেড়েই চলছে দুর্ঘটনা।

চেকপোষ্টে নাই অদক্ষ ড্রাইভার -অপ্রাপ্তবয়স্ক বিরুদ্ধে নাই কোন আইনগত ব্যবস্থা! রাস্তায় দৃশ্যমান লামা থানা পুলিশ, ট্রাফিক পুলিশের ডিউটি থাকলেও নাই কোন অভিযান কঠোর আইনগত ব্যবস্থা।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অপ্রাপ্তবয়স্ক গাড়ি চালকের সংখ্যা বেড়েই চলছে যেন দেখার কেউ নাই! ঝুঁকিপূর্ণভাবে বাসে অতিরিক্ত যাত্রী বহন, টুরিস্ট জিপের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী বহন এবং বেপরোয়াভাবে মোটর বাইক রাস্তায় চলাচলের ক্ষেত্রে, লাইসেন্সবিহীন অপপ্রাপ্তবয়স্কদের সড়ক পরিবহন আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।সর্বোপরি সকল যানবাহন সমূহ কাগজপত্র তল্লাশি পূর্বক প্রতিদিন চেক পোস্ট বসিয়ে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার জনসাধারণ সুশীল সমাজ দাবি তুলেছেন। পর্যটকদের বহনকারী সকল প্রকার যানবহন সমূহ সাধারণের যাত্রীদের নিরাপত্তা স্বার্থে পর্যটন এলাকায় নির্বিঘ্নে আসার নিমিত্তে গাড়ির কাগজপত্র তল্লাশি পূর্বক লামা ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিচালনার মাধ্যমে লামা মিরিঞ্জা সহ বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে দুর্ঘটনা এবং প্রাণ হানি,অপ্রাপ্তবয়স্ক ড্রাইভারদের দেীরত্ব কমে আসবে।

মানুষ উৎসবমুখর ভাবে নির্বিঘ্নে পর্যটন কেন্দ্রগুলোতে নির্ভয়ে আসবে।পর্যটন কেন্দ্রগুলোতে সড়কের পাশে নাই কোন গাড়ি পার্কিং ব্যবস্থা,নাই কোন পাবলিক টয়লেট।বেড়েছে বেপরোয়া গাড়ির গতি, পাশাপাশি গাড়ির ওভারটেকিং এর প্রতিযোগিতা, মারাত্মকভাবে যানবাহনের ঝুঁকি,দিন দিন বেড়েই চলেছে। যেন একেকটি মরণ ফাঁদ। রাস্তার পাশে অবৈধ পার্কিং এর কারণে যথাযথ ভাবে পার্কিং ব্যবস্থা না থাকার দরুন যেকোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ দুর্ঘটনা কমিয়ে সাধারণ মানুষকে পর্যটনমুখী করতে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। যথাযথভাবে আইন প্রয়োগ কারী সংস্থার মাধ্যমে তল্লাশি চৌকি বসিয়ে সকল প্রকার যানবাহনে কাগজপত্রের প্রদর্শন করে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে হবে।এবং দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে সাবধানে গাড়ি চালানোর নির্দেশনা সহ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update