শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক একটি অবৈধ আ’গ্নে’য়া’স্ত্র বিদেশী পি’স্ত’ল, একটি ম্যা’গ’জি’ন ও ২ রাউন্ড গু’লি উদ্ধারসহ গ্রেফতার: ৩
রুবেল সরকার  / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

Views: 0

১৪ এপ্রিল  সমবার রাজশাহী  জেলার চারঘাট থানাধীন রায়পুর গ্রাম হতে রাত ০২:০৫ টায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা চারঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), ২। মোঃ মামুনুর রশিদ (৩৫) ও ৩। মোঃ হৃদয় (২৪)। মোঃ মেহেদী হাসান মুন্না রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর (মোল্লাপাড়) গ্রামের মোঃ আবুল কালাম আজাদের পুত্র, মোঃ মামুনুর রশিদ একই থানার রায়পুর (মহাজন পাড়া) গ্রামের মোঃ মুনছুর আলীর পুত্র এবং মোঃ হৃদয় একই থানার একই গ্রামের মোঃ জামরুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক ও ফোর্স-সহ আজ ১৪ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০১:৩০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ফরিদপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল কুদ্দুসের বসত বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মো: আব্দুর রাজ্জাক ফোর্স-সহ আজ ১৪ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০১:৪৫ টায় অভিযান পরিচালনা করে। চারঘাট থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০২:০৫ টায় রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযুক্ত মো: মেহেদী হাসান মুন্নার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশে কোমরে গোজা অবস্থায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি-সহ তাদেরকে গ্রেফতার করে। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় অভিযুক্তদের নিকট হতে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update