বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

রাজধানীর বিমানবন্দর এবং উত্তরা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
স্টাফ রিপোর্টারঃ / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

Views: 1

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিমানবন্দর এবং উত্তরা এলাকায়  আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে।
 শুক্রবার  (১৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা-১৮ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা  নুর হোসেন  তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, আজ ১৮/০৪/২৫ ইং সকালে উত্তরা   ঢাকা ১৮ আসনের আওয়ামীলীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল।
এ সময় তারা- ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত ছিল। এছাড়াও তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার, মানি না মানবো না’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে।জানা যায়, এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ওই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update