বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে নদীতে পড়ে যাওয়ার ট্রলি তুলতে গিয়ে  চালকের মৃত্যু
মাগুরা জেলা প্রতিনিধিঃ / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৫ মে, ২০২৫

Views: 0

নদীতে পড়ে যাওয়ার ট্রলি তুলতে গিয়ে হেলাল শেখ (২২) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।গত ২৪ মে সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলা সব্দালপুর ইউনিয়ন সোনাতুন্দির বাজার সংলগ্ন হানু নদীতে
এ ঘটনা ঘটেছে।নিহত ট্রলি চালক হেলাল শ্রীপুর অমলসার ইউপির কোদলা গ্রামের মন্টু শেখের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত শনিবার বিকেলে সোনাতুন্দি গ্রামে বালু নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি সোনাতুন্দির বাজার সংলগ্ন হানু নদীতে পড়ে যায়।পরে পড়ে যাওয়ার ট্রলি উদ্ধার করতে আরেকটি ট্রলি
আনা হয়।এক পর্যায়ে শিকল ও দড়ি দিয়ে বেঁধে নদীতে পড়ে যাওয়ার ট্রলি টেনে তোলার চেষ্টা করা হয়।
হঠাৎ করে শিকল ছিড়ে গিয়ে উদ্ধার করতে আসা ট্রলিটি নদীর মধ্যে অগ্রসর হলে নদীতে পড়ে যাওয়া ট্রলিচালক হেলাল দুটি ট্রলির মাছের চাপা পড়েন এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update