বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহের ধোবাউড়ায় ছাত্রদল নেতাকে পি’টিয়ে গুরুতর আ’হ’ত করেছে দু’র্বৃত্তরা
মোঃ আতিকুল ইসলাম সোহাগ ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৩ জুন, ২০২৫

Views: 1

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পথরোধ করে দেশীয় অস্ত্রদিয়ে জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে তাকে মাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে এ ঘটনায় হাসপাতালে ছুটে গিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় তীব্র প্রতিবাদসহ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, জালাল উদ্দিনকে পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে ইচ্ছামত পেটানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update