বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে মালিকবিহীন ভারতীয় গরু আটক করলো বিজিবি
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: শিবলী বেগম সেলি। / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৩ জুন, ২০২৫

Views: 4

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গত ১১ মে ২০২৫ তারিখে বিকাল ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নে আশাউড়া বিওপির সদস্যরা এই গরুগুলো আটক করেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ১২২২/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুর নামক স্থান থেকে গরুগুলো জব্দ করা হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সার্বিকভাবে অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update