মহম্মদপুরে বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন বিনামূল্যে এবং নারিকেলের চারা বিতরণ করেন জেলা প্রশাসক
বিশ্বজিৎ সিংহ রায়ঃ মাগুরা জেলা প্রতিনিধি।।
/ ৩১৪
বার দেখা হয়েছে
আপডেট
রবিবার, ২২ জুন, ২০২৫
শেয়ার
Views: 0
মাগুরার মহম্মদপুরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
(১৯ জুন) বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন ভূমি অফিস এবং মহম্মদপুর থানায় গমন করেন।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি সততা,আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান প্রমূখ।জেলা প্রশাসক,পলাশবাড়ীয়া ইউনিয়নের ভবানীপুর কাবিটা প্রকল্পের আওতায় নির্মাণাধীন ফ্লাট সলিং রাস্তা পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরবর্তীতে তিনি কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে নারিকেলের চারা বিতরণ করেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।