শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
ব্যুরো প্রধান: পার্বত্য চট্টগ্রাম; ডেভিড সাহা। / ২১০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ছবি- নববাণী

Views: 0

বান্দরবান রিজিয়নের অধীনস্থ ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক বান্দরবান জেলার রুমা উপজেলার সুংসুং পাড়া এবং এর পার্শ্ববর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান রিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দরবান রিজিয়ন পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রুমা উপজেলায় বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ দুর্গম পাহাড়ি এলাকার কারণে আধুনিক শিক্ষা ও চিকিৎসা সুবিধাসহ অন্যান্য সামাজিক সুবিধা থেকে প্রায়শই বঞ্চিত হন। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাদের পাশে রয়েছে। এই মেডিকেল ক্যাম্পেইনটি তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।

গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বান্দরবান রিজিয়নের উদ্যোগে রুমা উপজেলার দুর্গম সুংসুং পাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রায় ৪০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরফরাজ হায়দার, মেজর রিফাত বিনতে আলম, মেজর লুবনা ইয়াসমিন, মেজর শাহরীন জাহান প্রধান, রুমা জোনের আরএমও ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীব উপস্থিত থেকে এলাকাবাসীকে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া, মেডিকেল ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বান্দরবান রিজিয়নের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আপৎকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে এবং যেকোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাবে।

ছবি- নববাণী

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update