Views: 2
বগুড়ার কাহালু উপজেলার ৫ নং মুরইল ইউনিয়নের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া টু নওগাঁ আঞ্চলিক সড়কে ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করে।
মুরইল ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই (ইংরেজি শিক্ষক) এর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, মাদ্রাসার ২ থেকে ৩ জন ছাত্রীকে কুরুচিপূর্ণ ও অনভিপ্রেত ভাষায় ব্যবহার করেন। এ ঘটনার প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে উক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভে ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান ছাত্র-ছাত্রীরা। উক্ত ঘটনার সংবাদ পেয়ে কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে ও পরিস্থিতি শান্ত করে, উক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ বিচার প্রক্রিয়া গ্রহণের আশ্বাস প্রদান করেন।