বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সাংবাদিকের ওপর হামলা: নওগাঁয় প্রধান আসামির জামিন নামঞ্জুর
তৌফিক তাপস, স্টাফ রিপোর্টার: / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

Views: 2

নওগাঁয় সাংবাদিক এ কে সাজু’র ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে মহাদেপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে কনক ও মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে আজ দুইজন আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরো দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাংবাদিক এ কে সাজু বাদী হয়ে মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update