বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যস্ত শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন
নাজমুল হাসান,স্টাফ রিপোর্টার / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

Views: 0

বগুড়া জেলার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বর্তমানে একজন দক্ষ, সৎ ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিতি লাভ করেছেন ।

 

বিগত সরকারের আদেশ পালন করতে গিয়ে পুলিশের উপর থেকে মানুষের আস্হা বিশ্বাস যখন উঠে গিয়েছিলো সেই হারানো আস্হা বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনতে সিরাজগঞ্জের শাজাহাদপুরে জন্ম নেওয়া পুলিশের এই কর্মকর্তা সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে জনসাধারণের আস্হা বিশ্বাস ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন ।

 

এস আই আলমগীর হোসেন দীর্ঘদিন যাবত শাজাহানপুর থানায় কর্মরত থেকে আইন -শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । মাদক নির্মুল, অপরাধ দমন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সময়ে সাধারণ মানুষের অভিযোগের সমাধানে তার উদ্যেগ এলাকাবাসীর প্রশংশা কুঁড়িয়েছে। স্হানীয়দের মতে, তিনি একজন নিরলস পরিশ্রমী পুলিশ অফিসার, যিনি জনগণের সেবা করাকে নিজের কর্তব্য মনে করেন ।

শুধু থানার কাজেই নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে থাকেন ।এসআই আলমগীর হোসেন সত্যিকারার্থে পুলিশ বাহিনীর একজন আইকন। তিনি তার নিরলস প্রচেষ্টা এবং পুলিশী সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিয়ে পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update