Views: 0
সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী সায়লা কবির ।
সোমবার ( ২২ ডিসেম্বর ) উপজেলার পয়লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাইলজুরী চকপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় ।
ঘিওর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির হোসেন বাপ্পির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কুদরত, উপজেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক আশা করিম, মহিলা দলের শামীমা আক্তার স্বপ্না ছাড়াও স্থানীয় মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল শেষে স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয় ।