বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

জামালপুরে সাংবাদিকের বাসায় লুটপাট ও হুমকির ঘটনার তদন্ত শুরু
স্টাফ রিপোর্টার / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

Views: 17

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বিশিষ্ট সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকি ও মালামাল লুটের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জামালপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ প্রদান করেন। ভুক্তভোগী মাসুদুর রহমান দৈনিক জনবাণী ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক সংবাদ সারাবেলা’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক মাসুদুর রহমান একটি মামলায় সাময়িক কারাবন্দী থাকাকালীন তাঁর অনুপস্থিতিতে ভাটারা ইউনিয়নের নান্নু মিয়ার ছেলে রনি মিয়া ওরফে জয় এবং তার স্ত্রী অনিতা সাংবাদিকের ভাড়া বাসায় অনধিকার প্রবেশ করে একটি ল্যাপটপ, দুটি দামি স্মার্টফোন এবং নগদ ৪৪ হাজার ৭২০ টাকা নিয়ে যায়।

পরবর্তীতে জামালপুর মডেল প্রেস ক্লাবের মধ্যস্থতায় ল্যাপটপ ও মোবাইল উদ্ধার হলেও চুরিকৃত টাকা ও একটি ফোন গত ২৫ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি জয় ও অনিতা। উল্টো গত ২ জানুয়ারি পাওনা টাকা ও মোবাইল ফেরত চাইলে সাংবাদিক মাসুদুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত মাদকসেবী জয় ও তার স্ত্রী। এই ঘটনায় সাংবাদিক মাসুদুর রহমান থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশি তদন্তের জন্য আদালতে আবেদন জানানো হয়।

আদালত সার্বিক দিক বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সাংবাদিক মাসুদুর রহমান এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update