বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শ্রীপুরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 7

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণে নির্বাচনের আইনি কাঠামো এবং ভোট গ্রহণের কারিগরি বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন। তিনি ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ ও সচেতন হওয়া জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা একটি সফল জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update