বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সাধারণ মানুষের অধিকার রক্ষায় আসক ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক : ​মোঃ সোহেল মিয়া / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা কমিটি
আসক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা কমিটি

Views: 18

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে মানবাধিকার সুরক্ষা ও আর্তমানবতার সেবায় আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সমাজের অবহেলিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার নিয়ে এই নতুন কমিটির যাত্রা শুরু হলো। সংগঠনের কেন্দ্রীয় নীতিমালার আলোকে এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ে কুড়িগ্রামের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত আংশিক কমিটিতে কেন্দ্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো: মাইদুল ইসলাম। কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ এরশাদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাফিজুর রহমান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হারুন অর রশীদ (হারুন) এবং সহ-সভাপতি হিসেবে মোঃ রেজাউল করিম, মোঃ মোস্তাক রসুল (হলুদ) ও মোঃ আমিনুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির এই শীর্ষ নেতৃত্ব কুড়িগ্রামের সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নবগঠিত এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্বশীল ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জব্বার আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আদম আলী ও মোঃ হাবিবুল্লাহ মেসবাহর নাম ঘোষণা করা হয়েছে। আইনি জটিলতা নিরসনে কাজ করবেন আইন বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ এবং তদন্ত ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মুতাসিন বিল্লাহ তানিম। এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে এ.এস.এম গোলাম মারজান ও অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আনিছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষক সম্পাদক হিসেবে মোঃ আমজাদ হোসেন জেলা পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

আসক ফাউন্ডেশনের এই কমিটি নারী ও শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রমিক অধিকারের ওপর বিশেষ নজর দিবে। নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাঃ সানজিদা ইসলাম এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবেন। এছাড়াও পরিবেশ, জলবায়ু, স্বাস্থ্য ও চিকিৎসা এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদকীয় পদগুলোতে দক্ষ ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা মুখপাত্র মোঃ আসিক আল আরাফাত সংগঠনের কার্যক্রম ও মানবাধিকার বিষয়ক তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের সাথে সমন্বয় করবেন।

আসক ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা কমিটির এই আংশিক অনুমোদন স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। ৫ সদস্যের নির্বাহী কমিটিসহ মোট ৫৮ জন সদস্যের এই প্রাথমিক তালিকা অনুমোদনের মাধ্যমে কুড়িগ্রামে এক নতুন মানবিক ভুবন গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা বিশ্বাস করেন। “জাগো মানবতা, জাগো কুড়িগ্রাম”—এই স্লোগানকে বুকে ধারণ করে সংগঠনটি কুড়িগ্রামের নির্যাতিত মানুষের ঢাল হয়ে কাজ করবে এবং ভবিষ্যতে এই কমিটি পূর্ণাঙ্গ রূপ লাভ করলে মানবাধিকার রক্ষার এই আন্দোলন আরও সুদূরপ্রসারী হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update