বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হারানো মোবাইল ফেরত পেলেন ১৪ জন
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল ফোন হস্তান্তরের দৃশ্য।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল ফোন হস্তান্তরের দৃশ্য।

Views: 7

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ তৎপরতায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এই ফোনগুলো তুলে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের মাননীয় পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) স্বয়ং উপস্থিত থেকে শখের মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে হারানো সম্পদ প্রাপ্তির আনন্দকে দ্বিগুণ করে তোলেন। জেলা পুলিশের এই কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

জেলা পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসজুড়ে জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের তথ্য-প্রযুক্তি বিভাগ ও অনলাইন মনিটরিং সেল নিরলসভাবে কাজ শুরু করে। উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফোনগুলোর অবস্থান শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১৪টি স্মার্টফোন উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ বাহিনীর সদস্যদের ব্যক্তিগত দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই সফলতা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বিশেষ অভিযানে সাফল্যের বিস্তারিত পরিসংখ্যানে জানা যায়, সদর থানার এএসআই আব্দুল মোতালেব একাই ০৯টি মোবাইল ফোন উদ্ধার করে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করেছেন। এছাড়া নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ০৩টি এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই কামরুল হাসান ০২টি ফোন উদ্ধার করে এই সাফল্যর অংশীদার হয়েছেন। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে বর্তমান বাজারের দামী ব্র্যান্ডের স্মার্টফোনও রয়েছে। পুলিশ কর্মকর্তাদের এই নিরলস পরিশ্রমের ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ফোনগুলো মালিকদের কাছে ফিরে যাওয়ার পথ সুগম হয়।

হস্তান্তর অনুষ্ঠানে নিজের হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেয়ে ভুক্তভোগীদের চোখেমুখে আনন্দের আভা লক্ষ্য করা গেছে। অনেক দিন আগে হারিয়ে যাওয়া এবং ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দেওয়া স্মার্টফোনটি হাতে পেয়ে তারা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভুক্তভোগীরা জানান, বর্তমান সময়ে মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এর সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে থাকে। পুলিশের এই আন্তরিক সেবা তাদের মনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সম্মান বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) এ সময় সকলকে মোবাইল ফোন ব্যবহারে সচেতন হওয়ার এবং কোনো মূল্যবান সামগ্রী হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করার পরামর্শ দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগ নাগরিক সেবা ও অপরাধ দমনে পুলিশের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ। হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পুলিশ ও জনসাধারণের মধ্যে যে সুসম্পর্ক গড়ে উঠেছে, তা আগামীতে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update