বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বাংলা বর্ষবরণে লালন ভূমি থিয়েটার
স্টাফ রিপোর্টার / ১৩ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

Views: 8

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা জুড়ে বাংলা বর্ষবরণের উৎসবে মেতেছেন উপজেলাবাসী। এদিকে মঙ্গলবার ১৪ এপ্রিল লাল-সাদা পোশাকে সেজেছে তাহেরহুদা ইউপি বাসী। লালন ভূমি থিয়েটারের আয়োজনে,বারো জাতির মানবের গ্রাম তাহেরহুদা গ্রামবাসীর সহযোগিতায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়। প্রথমে সম্প্রতির র‍্যালী’র মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিলো,গ্রামীণ মেলা ঐতিহ্যবাহী লাঠি খেলা,হাঁস ধরার প্রতিযোগিতা, তৈলাক্ত কলা গাছে উঠা,হাড়ি ভাঙ্গা,দাঁড়িয়া বাঁধা, বয়স্কদের জন্য দৌড় প্রতিযোগিতা,বাচ্চাদের দৌড়,মরগের লড়াই খেলা শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণী।
বাংলা বর্ষবরণের দিনব্যাপী জঁমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন,হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম।

লালন ভূমি থিয়েটারের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন (নয়ন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর রাশেদ এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়কারী একরামুল হক লিকু।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক জামাল উদ্দীন,আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু), ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন,তাহেরহুদা ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য অলিউর রহমান সোনা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লালনভূমি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে বলেও জানান,লালন ভূমি থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update