আই,এইচ,সেবা সংস্থার পক্ষ থেকে নির্মাণ করে দেয়া হবে অসহায় শফিকুলের ঘর ।
স্টাফ রিপোর্টার
/ ৪৩৫
বার দেখা হয়েছে
আপডেট
শুক্রবার, ৮ মে, ২০২০
শেয়ার
Views: 0
শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি । গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক । অসহায় মানুষের আশ্রয়দাতা, গরিব দুখিনী মানুষের বন্ধু । আই, এইচ, সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত । বিভিন্ন পত্রিকায়, ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া মৌজার সুলতান মিয়ার পুত্র শফিকুল মিয়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবন যাপন করছেন । এমন এটি নিউজ দেখতে পেয়ে, আই এইচ সেবা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত । শুক্রবার বিকালে, সংস্থাটির পক্ষ থেকে , সেই অসহায় পরিবারটির সঙ্গে দেখা করতে এসে, তিনি তার ঘরের অবস্থা দেখে, অসহায় পরিবার টিকে দ্রুত একটা টিন সেট ঘর নির্মাণ করে দিবেন বলে জানিয়েছেন ।
এবিষয়ে অসহায় শফিকুলের সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত, তার সংস্থার পক্ষ থেকে শফিকুলকে একটা টিন শেট ঘর নির্মাণ করে দিবেন এমনটায় জানান শফিকুল ।
সেই সাথে তিনি আরো বলেন, জমি আছে ঘর নেই প্রকল্পের একটা ঘর স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান শফিকুলকে ঐ প্রকল্পের ঘর দিয়ে সহযোগিতা করে নি । এই প্রকল্পের সুবিধা পেয়েছে সমাজের মধ্যবিত্ত পরিবার গুলি ।এ বিষয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকতের সঙ্গে, সময়ের সংবাদ ও বাংলা নিউজ টিভির কথা হলে তিনি বলেন, আমি কিছু পাবার আশায় কিছু করিনা, আমি মানুষকে দিবার জন্য, আই, এইচ সেবা নামে একটি সংস্থা চালু করেছি, আমার লক্ষ উদ্দেশ্য সবার থেকে আলাদা, আমি এমন ভাবে অসহায় দের পার্শে দাঁড়িয়ে সব সময় সেবা দিতে পানি, এমনটায় জানিয়েছেন তিনি